ইভেন্টের তারিখ: ২৩ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি:।
ভেন্যু: ঢাকা জেলা সমাজসেবা কার্যালয়, তেজগাঁ, ঢাকা।
বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (২০৩০) অর্জনের জন্য দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন, লিঙ্গ বৈষ্যমতা দূরীকরণ ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভশীল করে গড়ে তোলার লক্ষ্যে সোপিরেট ইউএসএ তহবিলের অর্থায়নে এবং শহর সমাজসোব কার্যালয়-৭ ও শহর সমাজসেবা কার্যালয়-২ এর সহায়তা বেগুন বাড়ি বস্তি, তেজগাঁও, ঢাকা এলাকর দরিদ্র নারীদের মধ্যে বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোপিরেট সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ড. এম. মোসলেহ উদ্দীন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব আবু সাঈদ মো: কাওছার রহমান, উপ-পরিচালক, জেলা সমাজসেবা অফিসার, ঢাকা। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: আজিজুল ইসলাম, সমাজসেবা অফিসার, শহর সমাজ সেবা কার্যালয়-৭ এবং জনাব মো: জিয়াউর রহমান চৌধুরি, শহর সমাজসেবা কার্যালয়-২ সহ আরও অনেকেই।












