ইভেন্টের তারিখ: ১৭ জুন ২০২৬ খ্রি:।
ভেন্যু: সোপিরেট হেড অফিস প্রাঙ্গণ, শেখ রাসেল রোড, সদর, লক্ষীপুর।

💥 চাকরি মেলা–২০২৬ 💥

আগামী ১৭ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, লক্ষীপুর জেলার প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত চাকরি মেলা–২০২৬

সোপিরেট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শরীফ হোসেন মহোদয়ের সর্বাত্মক সহযোগিতা ও নির্দেশনায়, রেইজ প্রজেক্ট-এর উদ্যোগে দেশের বিভিন্ন সনামধন্য ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের অংশগ্রহণে দিনব্যাপী এই চাকরি মেলার আয়োজন করা হয়েছে।

এই মেলায় চাকরি প্রত্যাশীরা সরাসরি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ, সাক্ষাৎকার প্রদান এবং কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবেন।

📍 স্থান: সোপিরেট হেড অফিস প্রাঙ্গণ, শেখ রাসেল রোড, সদর, লক্ষীপুর
📅 তারিখ: ১৭ জুন ২০২৬

চাকরি প্রত্যাশী সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।